Bappa Mazumder

Lyrics to Shunno Hredoy

শূন্য হৃদয় কত কথা কয়
অন্য হৃদয় থাকে নিরুত্তর
ভাবনার পাখা উড়ে উড়ে যায়

কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
শূন্য হৃদয় কত কথা কয়
অন্য হৃদয় থাকে নিরুত্তর
ভাবনার পাখা উড়ে উড়ে যায়
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
একটা হৃদয় বেহিসেবী খুব
জোয়ার জাগে তবু ভাটাতেই সুখ
অন্য হৃদয় হিসেব কষে যায়
মৌনতার ঘোরে সে উন্মুখ
দহনলাগা তৃষ্ণা নিয়ে এ হৃদয় যাযাবর
ভাবনার পাখা উড়ে উড়ে যায়
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর

একটা চোখে স্বপ্ন অপার
বর্ষার মেঘ, বৃষ্টি আর বাতাস
অন্য চোখে জোছনা পড়ে না
জলজোছনা আদর সে পায় না
দহনলাগা তৃষ্ণা চোখে এ হৃদয় যাযাবর
ভাবনার পাখা উড়ে উড়ে যায়
কেউ পায় না কারো খবর
কেউ পায় না কারো খবর, ও-ও-ও-ওহ
কেউ পায় না কারো খবর